
সংসদের স্পিকারদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৪ মে) ঢাকা ত্যাগ করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সফর সঙ্গী হিসেবে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্ম-সচিব মো. এনামুল হক।
আগামী ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত জেনেভায় ‘ফার্স্ট মিটিং অব দি প্রিপারেটরি কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে যোগ দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা আজ রাতেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এ সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পিকার্স অফ পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...