
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৫ শতাংশ। গত বছরের মতো এবারও ফলাফলে এগিয়ে মেয়েরা।
রোববার (১২ মে) দুপুর ১২টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম জানান, ১,৩১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৬ জন।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৪৩৭ জন, মানবিক বিভাগে ৬১৮ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১২১ জন জিপিএ-৫ পেয়েছে।
এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। ৫ হাজার ৯৫২ জন ছেলে ও ৭ হাজার ২২৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। শিক্ষাবোর্ডের অধীনে জেলা ওয়ারী পাসের হার জামালপুরে ৮৯ দশমিক ০৯ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৩৭ শতাংশ, শেরপুরে ৮৩ দশমিক ২২ শতাংশ এবং নেত্রকোনায় ৮২ দশমিক ৩৯ শতাংশ। এবার ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী