
মৌলভীবাজারের কুলাউড়ায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জন মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে পৌর শহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায়।
অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও মহিউদ্দিন বলেন, লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ।
শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান পরিচালনা করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় ১৫ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...