
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
আছকির মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ বক্স।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় জমিসংক্রান্ত বিরোধে মিছির আলি গং আছকিরসহ তার সাথে থাকা আরও ২ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আলী মাহমুদ।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনার পর থেকে মিছির আলি গং পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...