
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন মা হতে চলেছেন। গত রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে ভক্তদেরকে নিজের মা হওয়ার সুখবরটি জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, শিগগিরই তিনি মা হচ্ছেন।
নিজের মা হওয়ার খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’
যদিও ফারিয়া ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। অভিনেত্রী মনে করেন, তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে, এতে অসুস্থ হয়ে যান।
ফারিয়ার ভাষায়, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না।
তবে দুঃসংবাদ হচ্ছে, মা হওয়ার খবরটি শেয়ার করার পরই অসুস্থবোধ করছেন এই অভিনেত্রী। সেটার পেছনেও সেই বদনজরেরই দায় দেখছেন তিনি।
মঙ্গলবার এক ফেসবুক স্টোরিতে ফারিয়া লিখেছেন, ‘খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথা ব্যাথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও।’
খানিকটা ক্ষোভ নিয়েই অভিনেত্রী বললেন, ‘আমি আমি কোনো কিছু জানাবো না। কানে ধরলাম। কে কি ভাবলো, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।’
এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া লেখেন, ‘মোবাইল অফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।’
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...