
ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবের শিকার পটুয়াখালীর উপকূলবর্তী উপজেলা কলাপাড়ার হাজার হাজার মানুষ। অসহায় ও দুর্বিষহ মানুষের পাশে দাঁড়াতে আজ কলাপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন কলাপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ।
দুপুর ১টার দিকে কলাপাড়া কলেজ মাঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় কলেজ মাঠসহ পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কলাপাড়ার লালুয়া ইউনিয়ন থেকে আসা ৬০ বছর বয়সী মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, ‘আমি ত্রাণ নিতে আসি নাই, আসছি শেখের বেটিকে এক নজর দেখতে। ২০ বছর আগে একবার দেখেছিলাম।’
মোজাম্মেল হকের মতো অনেকেই প্রধানমন্ত্রীকে দেখতে এবং অনেক দুর্গত মানুষ ত্রাণ নিতে কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে এসেছেন। ত্রাণ কার্যক্রম শেষে কলাপাড়ার দুর্গত এলাকাগুলো পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...