
সরকার ও নাগরিকদের মধ্যে পার্টনারশিপ তৈরি হলে নগরের সমস্যাগুলো সহজেই দূর হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
বুধবার (১৫ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সম্মুখে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন যে অল্প বৃষ্টি হলেই অনেক সময় বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। আমার এলাকার আশপাশে এ ধরনের অভিযোগ আমরা পাই এবং ভিডিও করেও আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমরা ওই এলাকাগুলোতে গিয়ে দেখেছি ড্রেনেজ লাইনের মধ্যে বিভিন্ন ধরনের বোতল, চিপসের প্যাকেট পড়ে থাকে। পানির মধ্যে বড় বড় জিনিসপত্র জাজিম, সোফা, ফ্রিজ ফেলে রাখা হয়।
প্রতিমন্ত্রী বলেন, মূলত বিষয়টা হচ্ছে সরকার তার কাজ করবে কিন্তু নাগরিকদের দায়িত্বের জায়গা থেকে, নাগরিকদের অধিকার যেমন তার সংরক্ষণের বিষয় আছে তেমন দায়িত্ব পালনেরও বিষয়টা থাকে। নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার ও নাগরিকদের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখনই সমস্যাগুলো অনেক সহজেই দূর হয়। কিন্তু সারাক্ষণই যদি পরিষ্কার করতে থাকে সিটি করপোরেশন, একই সঙ্গে আপনারা নোংরা করতে থাকেন, সিস্টেমেটিক নিয়মের মধ্যে না থাকেন তাহলে তো এই সমস্যা কোনোদিনও সমাধান হবে না।
ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি মেয়রকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...