
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপসহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া কৃষি উপকরণ বিতরণ, সার, বীজসহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজও করছে সরকার।
আজ রোববার (১২ মে) হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী। খামারি অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আকতার, হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোছা. জিলুফা সুলতানা, কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ।
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ সরকার এই নীতি গ্রহণ করায় কৃষকরা এখন অনেক লাভবান হচ্ছেন বলেও উল্লেখ করেন কৃষিমন্ত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন...
ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে আতঙ্ক
ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে...
সুদানে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত
সুদানে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত
সৌদি আরবের অভিযানে সাড়ে ৯ হাজার অবৈধ অভিবাসী...
সৌদি আরবের অভিযানে সাড়ে ৯ হাজার...
স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ
স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি...