
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ২০২৪এর ফলাফল প্রকাশ হয়েছে আজ রোববার । এতে রাজধানীর তুরাগের উত্তরা মডেল একাডেমির ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য পেয়েছেন।
এবার একাডেমি থেকে ১১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সবাই কৃতকার্য হয়েছেন। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ০৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া ১০ জন ছাত্রছাত্রীর সবাই কৃতকার্য হয়েছেন। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ০৪ জন। আর মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ১ জন ছাত্রী।
এ বিভাগেও শতভাগ পাশ। গতকাল সকাল থেকেই তুরাগের ভাটুলিয়ায় অবস্থিত উত্তরা মডেল একাডেমির ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অবিভাবকরা ফলাফল জানার জন্য আসেন । ফলাফল প্রকাশের পর সবাই আনন্দ-উল্লাসে মেতে উঠেন এবং অনেকেই একে অপরকে মিষ্টি মুখ করান।
উত্তরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মরিয়ম আক্তার এমন অসাধারণ সাফল্যে সব ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সব ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টায় এ ভালো ফলাফল অর্জিত হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের দাবি
গাজায় ইসরাইলি গণহত্যায় ব্রিটিশ ভূমিকা তদন্তের...
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া
বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলেন...