
ঢাকার সাভারে এক জামায়াত নেতার তথ্য চাওয়াকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিককে মুঠোফোনে হুমকি ও অসদাচরণের অভিযোগ উঠেছে একটি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শনিবার রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি ওমর ফারুক।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ফুলবাড়ীয়া বাজার এলাকার একেএইচ নিটিং এন্ড ডাইং লিমিটেড কারখানায় আত্মগোপন থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল বাশারের তথ্য চাইতে গেলে হুমকির শিকার হন সাংবাদিক ফারুক।
অভিযুক্ত আবুল কাশেম একেএইচ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠানের সহকারী ব্যাবস্থাপক (নিরাপত্তা) রাফির।
ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বলেন, সাভারের চাপাইন এলাকার হাসান মন্ডল নামে এক ব্যক্তি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, জামায়াত নেতা আবুল বাশার একেএইচ নিটিং এন্ড ডায়িং কারখানায় চাকুরির সুবাদে তেঁতুলঝোড়া ইউনিয়নের র্শীর্ষ বিএনপি ও জামায়ত নেতাদের নিয়ে কারখানাটির ভিতরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তার নিজ বাসভবনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।
আবুল বাশার ও আবুল খায়ের দুই ভাই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন ও নাশকতামূলক কর্মকান্ডের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাভারে এসে আত্মগোপন করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত একেএইচ নিটিং এন্ড ডায়িং লিমিটেড কারখানার সামনে গেলে কারখানার সহকারী ব্যবস্থাপক রাফি আমাকে এবং আমার সাথে থাকা অন্য সাংবাদিকদের সাথে অসদাচরণ ও হুমকি প্রদান করে।
পরে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থপনা পরিচালক আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনিও আমাকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন৷ এসময় নিজেকে ক্ষমতাবান দাবি করে সাভার থানার ওসির কাছ থেকে তার সম্পর্কে জেনে নিতে বলেন। এসব কথপোকথনের অডিও রেকর্ড রয়েছে।
সাংবাদিককে হুমকির বিষয় জানতে একেএইচ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) নয়ন কারকুন বলেন, সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...