
বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টি হলেই শেরপুরের ঝিনাইগাতীর সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। আর বৃষ্টি বন্ধ হলে এ পানি কমতে সময় লাগতো ঘন্টাখানেক।
এতে বাজারে ধান বিক্রি ও কিনতে আসা লোকজন চরম দুর্ভোগে পড়তেন। এ দুর্ভোগে লাঘবে উপজেলা সদর বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
শনিবার দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উদ্বোধন কাজের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায় প্রমুখ।
এসময় এমপি শহিদুল ইসলাম বলেন, ঝিনাইগাতী একটি পাহাড়ি এলাকা। জেলার ধান হাটগুলোর মধ্যে অন্যতম ঝিনাইগাতী বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে পাহাড়ের উৎপাদিত ধান এই বাজার থেকে কিনতে আসে।
কিন্তু বৃষ্টি হলেই বাজারে পানি জমে যেতো। এতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ ছিলো। আমি দায়িত্ব পাওয়ার পর ব্যবসায়ীদের প্রথম দাবি ছিলো এটা। তাই আমি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে দিলাম। আশাকরি এই রাস্তা বর্ষার আগেই শেষ হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন।
জানা যায়, উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী