
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে এক হাজার ৩৫ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ২৪ মে সকাল ৭ টার দিকে সদর উপজেলার বড়শিবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিকেল তিনটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ওই এলাকার পাটনিচড়া গ্রামের মৃত লবনা পাহানের ছেলে মিঠু পাহান (৩৬), মৃত মুকুল পাহানের ছেলে এমেশর পাহান (৫৫) এবং বিমল পাহানের ছেলে অনিক পাহান (১৯)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিঠু পাহান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করত। এরপর তার সহযোগী এমেশ্বর পাহান ও অনিক পাহান এর মাধ্যমে নওগাঁ জেলার ধামুইরহাট থানার বিভিন্ন এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় ধামুইরহাট থানার বড়শিবপুর এলাকা থেকে মিঠু পাহান, এমেশ্বর পাহান ও অনিক পাহানকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে রক্ষিত অবৈধ উৎপাদনকৃত ১০৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামুইরহাট থানায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...