সাইফুদ্দিন থেকে যেটা আশা করছিলাম কমবেশি ছিল, তানজীম ভালো করবে: শান্ত

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ , ১৫ মে ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বিশ্বকাপ দলে মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকা নিয়ে এখনো আলোচনা-সমালোচনা থামেনি। দল ঘোষণার দিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা দিয়েছিলেন। এবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (১৫ মে, ২০২৪) অফিসিয়াল ফটোসেশনের পর এক সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক শান্ত। সাইফুদ্দিনের পরিবর্তে তানজীম হাসান সাকিবকে কেন নেওয়া হয়েছে, এমন প্রশ্নের উত্তরে শান্ত জানিয়েছেন, সাইফুদ্দিন প্রত্যাশা পূরণ করতে পারেননি।

শান্ত জানিয়েছেন, ‘তানজীম সাকিবের গতি সাইফুদ্দিন থেকে বেশি। সাইফুদ্দিন থেকে যেটা আমরা আশা করছিলাম সেটার একটু কমবেশি ছিল। আমরা যেখানে খেলবো সাকিব কার্যকরী হবে।’

‘দুজনে ক্লোজ ছিল। টিমের চিন্তা করা হয়েছে। আমাদের মনে হয়েছে তানজীম সাকিব টিমের জন্য বেটার করতে পারবে’-আরও যোগ করেন শান্ত।