
মেটা মালিকানাধীন জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা গিয়েছে। বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা থেকে এ সমস্যা দেখা দিয়েছে। ডাউন ডিটেক্টর প্ল্যাটফর্মে এখন পর্যন্ত অন্তত ১৮ হাজার ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন।
ডাউন ডিটেক্টরে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ব্যক্তিগত প্রোফাইল থেকে আমার ব্যবসায়িক প্রোফাইলে স্যুইচ করতে পারছি না। বার বার অ্যাপ ক্র্যাশ করছে। এছাড়া কম্পিউটারে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে নিউজ ফিডে ফটো ও ভিডিও লোড হচ্ছে না।’
অনেকেই লিখেছেন, ফেসবুকে ধীরগতি দেখা দিয়েছে। ফেসবুক-ইনস্টাগ্রাম ঠিকঠাকভাবে কাজ করছে না।
মেটা কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
দেবী কালীর আরাধনায় মদন মোহন মন্দিরে পূজা অনুষ্ঠিত
দেবী কালীর আরাধনায় মদন মোহন মন্দিরে...