পলাশে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২২ মে ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদীর পলাশে মো. রহিম মিয়া (২৫) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় বাবা-ছেলেসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর ডাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে আব্দুল কাদির ও তার ছেলে গোলাম রাব্বানী। এর আগে গত  (২০ মে সোমবার) বিকালে ডাঙ্গা বাজার থেকে রহিম মিয়াকে অপহরণ করে অভিযুক্ত আব্দুল কাদিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এরপর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে অমানুবিক নির্যাতন করা হয়। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী রহিম মিয়া ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত সোমবার বিকালে ডাঙ্গা বাজারে বিকালে রহিম মিয়াকে ডেকে এনে অপহরণ করে নিয়ে যায়।

এরপর তাকে মারধর করাসহ মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ গিযে অপহৃত রহিম মিয়াকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় ভুক্তভোগী রহিম মিয়ার বড় ভাই মাসুদ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।