চিকিৎসক সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ , ২৪ মে ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সভাপতি ডা. মোঃ মুনীরুজ্জামান সিদ্দীকী এবং মহাসচিব ডা.পীযুষ চন্দ্র।ছবি- কালের বিবর্তন

ঢাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চিকিৎসক কর্মকর্তাদের কেন্দ্রিয় সংগঠন “পরিবার পরিকল্পনা সরকারি চিকিৎসক সমিতি, বাংলাদেশ” এর পূ্র্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন এ পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ডা. মোঃ মুনীরুজ্জামান সিদ্দীকী এবং মহাসচিব ডা.পীযুষ চন্দ্র সূত্রধর স্বাক্ষরিত কমিটিতে রয়েছেন ৯১ সদস্য।

এছাড়া ২০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী পরিষদ গঠন ও অনুমোদন করা হয়েছে।