
চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে ২৩ নাবিক বহনকারী জাহাজ ‘এমভি জাহানমনি’। মঙ্গলবার (১৪ মে) বিকেলে ৩টা ৪৩ মিনিটে জাহাজটি বন্দরে ভেড়ে।
এর আগে, জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে তীরে নামবেন এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেনসহ ২৩ নাবিক। এর আগে গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে এমভি আবদুল্লাহ।
মঙ্গলবার সকালে এমভি আবদুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, এমভি আবদুল্লাহ জাহাজের দায়িত্ব নিতে ইতোমধ্যে নতুন টিম জাহাজে পৌঁছেছে। জলদস্যুদের কাছ থেকে মুক্ত ২৩ নাবিক নতুন নাবিক টিমের কাছে দায়িত্ব হস্তান্তর করে আজ বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরবেন। এমভি আবদুল্লাহ থেকে একটি লাইটার জাহাজের মাধ্যমে তাদের তীরে ফিরিয়ে আনা হবে। এর পর বন্দর এবং কেএসআরএম কর্তৃপক্ষের কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা সবাই স্বজনদের কাছে ফিরে যাবেন।
কেএসআরএম সূত্র জানায়, এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের তীরে ফিরিয়ে আনতে এরইমধ্যে একই কোম্পানির মালিকানাধীন অপর একটি জাহাজ এমভি আবদুল্লাহর কাছে পৌঁছেঁছে। বিকেল ৩টা নাগাদ নাবিকরা চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, এমভি আবদুল্লাহ জাহাজে বর্তমানে ৫৬ হাজার টন চুনাপাথর রয়েছে। এগুলো লাইটার জাহাজের মাধ্যমে খালাস করা হবে।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজ জিম্মি করে। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যু মুক্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...