
কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অংশ নেন।
রোববার (১২ মে) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগেরসহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বৈঠক সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকে আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৩২ ইউনিটের মধ্যে ১০৫টির সম্মেলন সম্পন্ন, ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টির সম্মেলন সম্পন্ন ও ১৫টি থানার মধ্যে ১টি থানার সম্মেলন সম্পন্ন করা হয়েছে। আগামী ১৯ মে মহানগরের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনগুলো শেষ করে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে মহানগর সম্মেলন দেওয়া হবে বলে দায়িত্বশীল এই নেতা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা