উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই: কাদের

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ , ৬ মে ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সারাদেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ মে) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না। ১৯৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে।