
২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর। ৩৯ বছর বয়সী ভারতীয় এই কিংবদন্তি অধিনায়ক এবার ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে এই এশিয়ান ফুটবল কিংবদন্তি মাঠে নামবেন শেষবার। আজ (বৃহস্পতিবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে ছেত্রী এই ঘোষণা দিয়েছেন।
সুনীল বলেন, ‘আমি (আগে) কখনও ভাবিনি যে দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছি। এরকম-ওরকম করেছি, সেটা ভালো হোক বা মন্দ। কিন্তু এখন আমি ভেবেছি। মাস দুয়েক ধরে আমি সেটাই ভেবে চলেছি। বিষয়টা খুব অদ্ভুত ছিল। এই ম্যাচটা যে আমার শেষ ম্যাচ হবে, সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম বলেই আমি সম্ভবত বিষয়টা নিয়ে ভাবছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি যখন নিজেকে বলি যে এটাই আমার শেষ ম্যাচ হবে, তখন আমার সব স্মৃতি মনে পড়ছিল। কী অদ্ভুত ছিল বিষয়টা। এই ম্যাচটার কথা ভাবছিলাম। এই কোচের কথা ভাবছিলাম, ওই কোচের কথা ভাবছিলাম। এই টিমটার কথা ভাবছিলাম, ওই কথা ভাবছিলাম। এই মাঠের কথা ভাবছিলাম, ওই মাঠের কথা ভাবছিলাম।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...