৪৪তম বিসিএস: লিখিত পরীক্ষার উত্তীর্ণ ১১৭৩২ প্রার্থী

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন চাকরিপ্রার্থী।

বুধবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এতে সই করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস।