নরসিংদীতে ৩০০ প্রান্তিক জনগন পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশনায় পলাশ উপজেলার প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ প্রান্তিক জনগনের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ও জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমূখ।