
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভায় সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) নাছরিন সুলতানা’র সভাপতিত্বে।স্বাগত বক্তব্য রাখেন, সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নইফা বেগম।
ডা. জাহিদ হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মকসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী.উপজেলা যুবলীগ নেতা মো. শেলভী প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন।
প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, গাভী, বাছুর, হাঁস মুরগি, কুকুর, দেশী বিদেশি ছাগল নিয়ে আসে খামারি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে।
স্টল বসেছে বিভিন্ন কোম্পানির প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে বিভিন্ন ধরণের ৩৬ টি স্টল বসেছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছে ।
প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে সরাইল উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক, খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...