
প্রথম ধাপে আগামী ৮ মে নওগাঁর চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে শেষদিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছিলেন ২৫ জন প্রার্থী। আজ দুপুরে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৪টি উপজেলার মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচন অফিস। আর ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বদলগাছী, মহাদেবপুর, ধামইরহাট, পত্নীতলা উপজেলার প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শামসুল আলম, ইমামুল আল হাসান, আবু খালেদ বুলু, বাবর আলী, হিরক তালুকদার, শহীদুল ইসলাম, মিঠু মন্ডল, জবির উদ্দিন, এসএম সাইদুর রহমান। চূড়ান্ত যাচাই-বাছাইয়ে হিরক তালুকদারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এই উপজেলায় বর্তমানে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮জন প্রার্থী।
মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- শহীদুল ইসলাম, ময়নূল ইসলাম, আহসান হাবিব, আনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আয়েসা বেগম, সাজ্জাদ হোসেন এবং ওবাইদুল্লাহ হক বাচ্চু। চূড়ান্ত যাচাই-বাছাইয়ে আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র বাতিল হয়। এই উপজেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী রইলেন ৭ জন।
ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ওসমান আলী, শহীদুল ইসলাম, আবু নাসের মো. আফজাল হোসেন, আজহার আলী, আয়েন উদ্দিন ও মো. আতাউর রহমান। যাচাই-বাছাই শেষে আয়েন উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করা হয়। এই উপজেলায় বৈধ নির্বাচনী প্রার্থী থাকলেন ৫ জন।
পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আ.লীগ নেতা মো. খালেক চৌধুরি ও আব্দুল গাফ্ফার। দুজনই আ.লীগের শক্তিশালী নেতা বলে জানা গেছে। খালেক চৌধুরী উপজেলা আ.লীগের সভাপতি ও আব্দুল গাফ্ফার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই উপজেলায় চূড়ান্ত যাচাই-বাছাইয়ে ২ জন প্রার্থী রয়ে গেছেন।
জানা যায়, মনোয়নয় জমা দেওয়ায়ার আগে থেকেই প্রার্থীরা সরব ছিলেন মাঠে। অনেকে ফেসবুক, পাড়া-মহল্লাায় ও নানা মাধ্যমে প্রার্থীতার জানান দিয়েছেন আগেভাগেই। আর প্রার্থীদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী বা সর্মথকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...