
সরাইল উপজেলা পরমানন্দপুরে মাটি কাটাকে কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়,পরমানন্দপুর গ্রামের বুইল্লার বাড়ির রশিদ মিয়া ও সোনা উল্লাহ গোষ্ঠীর মান্নান মিয়ার সাথে ধান শুকানোর খলা দখল ও মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় সংঘর্ষের নেতৃত্ব দেন সানা উল্লাহ গোষ্ঠীর কাঞ্চন মিয়া এবং বুইল্লার দলের পক্ষে জিয়াউল আমিন। পরে সানা উল্লাহর পক্ষে সংঘর্ষে যোগ দেয় খাঁ বাড়ি, কৈবতবাড়ির লোকজন।
অপর দিকে বুইল্লার বাড়ির পক্ষে যোগ দেন বুদ্ধির গোষ্ঠী,বড়বাড়িওউজিবাড়ির লোকজন। এসময় উভয়পক্ষের নারী, পুরুষ ও পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের পার্শ্ববর্তী উপজেলা ভৈরবসহবিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্ব আহত রোগীদের কে ঢাকা চিকিৎসার পাঠানো হয়েছে।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি)
মোহাম্মদ এমরানুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২৫ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় কয়েক জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে
পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...