
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডব থেকে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন হাজী উমর আলী নামের এক কৃষক। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ৬০ বছরের উমর আলী বাতকুচি গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া।
পরিবারের বরাতে পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের পাহাড়ি ঢালে বোরো ধান ক্ষেতে গত প্রায় ৩/৪ দিন যাবত প্রায় ৪০/৪৫ টি বন্যহাতির পাল নেমে আসে। এবং জমির ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে আসছিল। বৃহস্পতিবার রাতে হাতির পালটি বাতকুচি গ্রামের পানার খোল নামক পাহাড়ি গোপে বোরো ধান খেতে চলে আসে।
এ সময় উমর আলী গ্রামবাসীরা তাদের ফসল বাঁচানোর জন্য মশাল জ্বালিয়ে ডাক চিৎকার শুরু করে এবং এলাকায় প্রতিরোধ গড়ে তুলেন। এক পর্যায়ে বন্যহাতির পালটি একটু পিছিয়ে যায়। এতে ওমর আলীসহ সবাই যার যার বাড়ির দিকে আসতে থাকেন।
বাড়িতে আসার সময় পাহাড়ে লুকিয়ে থাকা ওই হাতির পালটি উমর আলীকে ঘিরে ফেলে পা দিয়ে পিষ্ট করে ঘটনাস্থলেই নিহত করে। পরে রাতেই স্বজনরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্টের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত উমর আলীর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারীভাবে ৩ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...