• ছবিঘর ফিচার
  • ছেলে-মেয়ের উপর রাগ করে বিষপানে পিতার আত্মহত্যা

ছেলে-মেয়ের উপর রাগ করে বিষপানে পিতার আত্মহত্যা

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর জেলার শার্শা উপজেলাধীন ডিহি ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা মোঃ ফিরোজ হোসেন(৪৫) নামের এক দিনমুজুর তার নিজ বসত বাড়ীতে বিষপানে আত্মহত্যা করেছে।

শার্শা থানা সূত্রে জানা গেছে,মোঃ ফিরোজ হোসেন (৪৫),পিতা- মৃত সন্তোষ আলী, সাং-কাশিপুর ০৫ নম্বর ওয়ার্ড, থানা-শার্শা, জেলা-যশোর। তার অভাব অনটনের সংসার এবং সংসারে স্ত্রী এবং ০৩ (তিন) ছেলে মেয়ে। (১) বড় ছেলে- হাসান (১৮), (২) মেজো ছেলে-এমি (১১), এবং ছোট মেয়ে-খাদিজা (৮) পরিবারের সকলকে নিয়ে কষ্টে জীবন যাপন করে আসছেন।

এমতাবস্থায় ভিকটিম- ফিরোজ তার বড় ছেলেকে কাজের কথা বললে সে কোন কর্ণপাত করে না এবং বাবার কথায় কোন গুরুত্বই দেয় না এবং কোন কাজকর্ম করেনা এবং অন্যান্য ছেলেমেয়েরাও ভিকটিমের কথা শোনে না বিধায় ভিকটিম তার ছেলে-মেয়ের উপর অভিমান করে রাত আনুমানিক ০৮ দিকে বিষপান করে।

অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ভিকটিম কে দ্রুত শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

আজ সকাল ১০টার দিকে যশোর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়,অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে ভিকটিমের মৃত দেহ যশোর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

শার্শা থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।