
মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পহেলা বৈশাখের সকালে বাংলা নববর্ষ উৎসব শুরু হয়। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আবাহণ সংঙ্গিতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নতুন জামাকাপড় পড়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ব্যনার ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় নারীপুরুষ-শিশুকিশোর।

শোভাযাত্রা শেষে শিল্পকলা হলরুমে বর্ষবরণ মঞ্চে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ জিললুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম পিপিএম বার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্ঠু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন, পৌরসভা, উদিচি শিল্পী গোষ্টী সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানে দিনটি পালন করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী