সরাইলে পালিত হয়েছে বাঙালির বর্ষবরণ-১৪৩১

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সকাল থেকেই বাঙালি বরণ করে নিচ্ছে তাদের সংস্কৃতির বৃহত্তম উৎসব “পহেলা বৈশাখ ১৪৩১ তবে পবিত্র ঈদের আনন্দের সাথে অন্যান্য বছরের তুলানায় এবারের আয়োজন ছিল বড় পরিসরে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১১ টা সরাইল উপজেলা প্রশাসন চত্বরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনটিকে বরণ করে নেয় উপজেলাবাসী।

শোভাযাত্রাটি উপজেলা  চত্বর থেকে শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয। বর্তমান সময়ে বৈশাখী উৎসব এখন আর অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলার শহর ও গ্রাম গুলোতে ঘটা পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসব পালন করা হয় ।

একে অন্যের মাঝে বাঙ্গালী খাবার বিতরন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিন কে। বাংলা নববর্ষ, বাংলা সালে প্রথম দিন থেকে বাংলা নববর্ষ হিসেবে পালন করা হয় তাকে।

পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ মো. মঈন উদ্দিন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, সরাইল প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. নইফা বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মোকসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, সরাইল থানা এস আই মো.জয়নাল আবেদীন, সরাইল ত্রিতাল সংগীত এর পরিচালক সঞ্জীব কুমার দেবনাথ,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফছির,আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী,বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, মো. ইকবাল হোসেন, মো. হোসেন মিয়াসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।