
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকা সহ ১৩ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার খলিল মিয়ার ফিশারি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ১শ ১০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ফিশারির মালিক খলিলুর রহমান ওরফে খলিল মিয়া (৪১) শাহানুর মিয়া (৪৬), মো. আলী আহমদ (৬৪), মো. জায়ফর মিয়া (৫৫), মো. ছিকন খাঁন(২৩), জীবন মিয়া (২২), দিলাল মিয়া (৬৪), সাঈদ মিয়া (৩৫), ইউসুফ মিয়া (৩৮), আতাউর রহমান (৫০), মৌলদ মিয়া (২৮), মো. আকবর (৫৬) ও মো. আলী হোসেন (৩২)।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম মাহমুদুর রহমান জানান, ‘আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।’
নাম প্রকাশে অনেচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ‘রাজনৈতিক নাম ব্যবহার করে বরইউড়ি, আটঘর ও হোসেনপুর সহ আশপাশের গ্রামে জুয়া ও দাদন ব্যবসা দীর্ঘদিন যাবত চলে আসার কারনে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত অবস্থান চান ওই জনপ্রতিনিধি।’
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। জুয়া আর দাদন ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...