• ছবিঘর ফিচার
  • নরসিংদীর ঘোড়াশালে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

নরসিংদীর ঘোড়াশালে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদীতে প্রচন্ড তাপদাহে হিটস্ট্রোকে মানিক মিয়া ৫০ নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।

নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: পলাশ দাস।

তিনি জানান, দুপুরের ১০ জন শ্রমিক মিলে ঘোড়াশালে একটি ধানের জমিতে ধান কাটার কাজ করছিল। এসময় প্রচন্ড তাপদাহে মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন। এনিয়ে নরসিংদীতে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়।