নরসিংদীতে প্রচন্ড তাপদাহে হিটস্ট্রোকে মানিক মিয়া ৫০ নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।
নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: পলাশ দাস।
তিনি জানান, দুপুরের ১০ জন শ্রমিক মিলে ঘোড়াশালে একটি ধানের জমিতে ধান কাটার কাজ করছিল। এসময় প্রচন্ড তাপদাহে মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন। এনিয়ে নরসিংদীতে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত