
ঈদযাত্রায় ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াত করা অধিক নিরাপদ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল পৌনে ৩ টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষ্যে শপিংমল ও বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে গত এক বছরে যত দুর্ঘটনা ঘটেছে তার অর্ধেকের বেশি মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছে।
এই পরিসংখ্যানই বলে দেয় আমাদের কী করতে হবে। আমাদের পুলিশ সদস্যরা যারা ছুটিতে দূরদূরান্তে যাবেন, তাদেরকে আমরা নিরুৎসাহিত করিনি বরং নিষেধ করেছি, তারা কোনো অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে নিজের এলাকায় যেতে পারবেন না।
মহাসড়কে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যদের যেতে নিষেধ করা হয়েছে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। অনেকের নিজস্ব মতামত থাকতে পারে এ বিষয়ে, ঈদের সময় অনেক গাড়ির চাপ থাকে, কিছুটা দুর্ঘটনারও ঝুঁকি থাকে। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে, তারা কী করবেন ভাবা উচিত। ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াত করা অধিক নিরাপদ।
আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ একটি সভা হয়েছে বাস মালিক নেতাদের সঙ্গে। তাদেরকে নিষেধ করা হয়েছে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন যানবাহনে যেন যাত্রী নেওয়ার অপতৎপরতা না চালায়। পুলিশও রাস্তায় সতর্ক থাকবে সে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী