
রিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন থানা এ সভার আয়োজন করেন। সভায় বাজারের ব্যাবসায়ী, স্থানীয় সমাজ সেবক, আলেম-উলামা, মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত ও পূঁজা উদ্যাপন কমিটির সদস্যরা সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
সভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন হাট/বাজার বণিক সমবায় সমিতির লিঃ এর সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ার আলী মোল্যা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন থানার এসআই মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মসজিদের ইমাম মাওঃ জামিল হাসান ও উপজেলা পুঁজা উদ্যাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার প্রমূখ।
বক্তারা উপজেলায় সকল ধর্মালম্বিদের সাথে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যাক্ত করেন এবং আবহাওয়ামান কাল ধরে অত্র উপজেলায় চলমান সম্প্রীতি আরও দৃঢ় করার ব্যপারে বিশদ আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...