সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে “শিশু বন্ধু ক্লাব”র ঈদবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-“কিছু টাকা দেন না ভাই ,সারাদিন কিছুই খাইনি”। রাস্তায় হাঁটতে গেলে দেখা যায় শিশুরা দু-চার টাকার জন্য প্রতিনিয়ত পিছু লেগে থাকে। এসব শিশুদেরকে আমরা সহজে পথ শিশু হিসেবে জানি। পথ শিশুদের ঠিকানা পথে,এদের নেই পরিবার-পরিজন,তাই ঈদ এলেও জোটে না তাদের নতুন জামা-কাপড়।

সুবিধা বঞ্চিত সে সকল শিশুদের খোঁজ কেই বা রাখে! শুণ্যের এই জায়গাটি পূরণ করতে এবং সুবিধা বঞ্চিত পথ শিশুদের প্রতি যত্নবাণে এগিয়ে এসেছে বেনাপোলে অবস্থিত “শিশু বন্ধু ক্লাব”। প্রায় প্রতিনিয়তই তারা বঞ্চিত পথ শিশুদের জন্য নানামূখী উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে গঠিত হওয়া সেবা মূলক এই প্রতিষ্ঠানটি এবারে পবিত্র “ঈদুল ফিতর” উপলক্ষ্যে ২৯ রমজানে এই সকল সুবিধা বঞ্চিত শিশুদেরকে নতুন জামা-কাপড় দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।

মঙ্গলবার(৯ এপ্রিল) বেলা ১১টায় বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের দুর্গাপুর রোড সংলগ্নে অবস্থিত “শিশু বন্ধু ক্লাব” প্রাঙ্গণে বস্ত্র বিতরণের কর্মসূচি শুরু করে প্রতিষ্ঠানটি। আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ:সভাপতি,রেখা ফাউন্ডেশনের ব্যবস্থাপণা পরিচালক-মোঃ আশরাফুল আলম উজ্জল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন এর সম্মানিত যুগ্ন সাধারণ সম্পাদক- বদরুজ্জামান বনি, নব দিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল এর সম্মানিত পরিচালক- আব্দুল ওহাব।

বিতরণ কর্মসূচিতে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রতিষ্ঠানটির সকল সদস্য এতে অংশ নেন। বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ১৫০ জন সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদেরকে পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়।

এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি আশরাফুল আলম উজ্জল বলেন-“জীবনের একদম শুরু থেকেই নানা ধরনের বৈষম্যের শিকার এই পথ শিশুরা। রাস্তা-ঘাটে অবহেলিত হয়ে বিপথগামী হয়ে পড়ছে তারা। অর্ধাহারে-অনাহারে দিন কাটানো, এদের নেই পরিবারের ছায়াটুকু, নৈতিক শিক্ষার আলো থেকেও এরা অনেক দূরে। পথে হারিয়ে যাওয়া এই শিশু কিশোরদের উল্লেখযোগ্য একটি অংশ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়া অনেকটাই নিয়তির লিখনের মত”।

“আজ যে ছোট ছোট শিশুরা রাস্তায় পত্রিকা বিক্রি করে, ফুল বিক্রি করে কিংবা কিছু খাবে বলে টাকা চায়, তাদের ভবিষ্যৎ কি? যে বয়সে তাদের হাতে থাকা উচিৎ বই-খাতা, সে বয়সে তারা কতটা নির্মমতার শিকার । অনেক শিশু রাস্তায় রাস্তায় হাঁটছে হাতে প্লাস্টিকের বস্তা। আমরা রাস্তায় হাটে-বাজারে নিজেদের শিশু সন্তান নিয়ে সচরাচর চলাফেরা করলেও ওদের কথা ভাবি না, ওরাও যে শিশু তা আমরা ভুলে যাই। সুবিধা বঞ্চিত এ সকল শিশু-কিশোরদের পাশে থাকা “শিশু বন্ধু ক্লাব” পৃষ্টপোষকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান”।

৯টি ওয়ার্ডে “শিশু বন্ধু ক্লাব”এর দায়িত্বে থাকা সদস্যরা হলেন- ১নং ওয়ার্ড সাদিপুর এর দায়িত্ব পালন করেন মাসুদ কবির সরণ। ২নং দুগাপুর এর দায়িত্বে ছিলেন সামি,রাকিব। ৩নং ওয়ার্ড এর দায়িত্বে ছিলেন তামিম,কাব্য,সাইম,সালমান। ৪নং এর দায়িত্বে ছিলেন রোমান, ৫নং এর সুমন,৬এর দায়িত্বে রাফি, ৭এর ফয়েজ, ৮ এ জীম,রাব্বি,৯ এ ছিলেন মুহিন। সাবিক ভাবে অনুষ্ঠান শেষ করেন তামিম রহমান ও আরিফ আঞ্জুম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “শিশু বন্ধু ক্লাব” এর সাধারণ সম্পাদক- মুশফিকুর রহমান সাকিব।