
আসন্ন সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিক উদ্দিন ঠাকুর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার (১০এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর উপজেলার অফিস পাড়ায় বাংলা ক্যাফে রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী।
চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বর্তমান চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি এই নিয়ে দুইবার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সরাইলে সবছে পিছিয়ে রয়েছে শিক্ষায়। এটা আমাদের জন্য বেদনাদায়ক ও দুঃখজনক।
বতর্মান শিক্ষা ব্যবস্থাকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য আমরা কাজ করতেছি। যাতে করে শিক্ষাকে ভালো একটি লেবেল অবস্থানে নেওয়া যায়। প্রাথমিক ফাউন্ডেশন প্রাইমারি সেকশন কে গুরুত্ব দিয়ে। অবকাঠামো উন্নয়নে নতুন ভবন ৪০ টি স্কুলের কাজ চলমান রয়েছে। এই অবকাঠামো উন্নয়নে শিক্ষাকে প্রসার করবে।
চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন,সরকারের সহযোগিতায় বিদ্যুৎ উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে আমরা সক্ষম হয়েছি। বড় ধরনের কোন দুর্যোগ না হলে সরাইলে কোন বিদ্যুতের সমস্যা হচ্ছে না। আপনারা জানেন বর্তমানে বিদ্যুতে কোন প্রকার লোডশেডিং হয় না।
আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বতর্মান বিদ্যুতের অবস্থা। রাস্তাঘাট নিয়ে চেয়ারম্যান বলেন, নিজ সরাইলের রাস্তা সহ উপজেলার বিভিন্ন রাস্তার কাজ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন শাহজাদাপুর খালের উপর ব্রিজের কাজ আরম্ভ হয়েছে।
এমন অনেক ব্রিজের কাজ শেষ হয়েছে। এবং নির্মাণ কাজ চলমান আছে। এমন অনেক গুলো ব্রিজ করতে আমি সক্ষম হয়েছি। আমার কাছে তথ্য রয়েছে শাহজাদপুর সড়ক এর কাজ এক সাপ্তা পর টেন্ডার হবে। আমি আশা করি শাহজাদাপুর মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
তিনি আরও বলেন, অফিস পাড়ার বিল্ডিং সহ উপজেলার প্রত্যেকটি এলাকায় যতটুকু সম্ভব হয়েছে আমি উন্নয়ন করেছি। আমি বলতে চাই সরাইল উপজেলায় যতটুকু উন্নয়ন হয়েছে এই সফলতা এ এলাকার জনগণের। আর যে কাজ বাকি রয়েছে আমি করতে পারি নাই সেসবের ব্যর্থতা আমার।চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন,আগামী মাসে উপজেলা নির্বাচন।
উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমার জন্য দোয়া করবেন। এ সময় উপজেলাবাসীর কাছে আবারও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।চেয়ারম্যান বলেন, আল্লাহ আমার ভাগ্যে রাখলে আবার চেয়ারম্যান হতেও পারি’নাও হতে পারি। তবে সরাইলের সম্মান বৃদ্ধির জন্য সাংবাদিক ভাইয়েরা আপনারা কাজ করে যাবেন।
চেয়ারম্যান বলেন,সারা জীবন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলাম। আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সকল নেতা কর্মীরা আমার সাথে রয়েছেন। এদিকে মাদক নিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন,আমি সবসমই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছি।
আমি প্রশাসনকে অনুরোধ করবো মাদকের বিষয়ে জিরোট্রলারেন্স থাকতে। মতবিনিময় সভায় সরাইলের অধিকাংশ সাংবাদিক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...