সরাইলে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ , ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদর ইউনিয়নে উচালিয়াপাড়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এ ঈদগাহ মাঠে গ্রামের হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটায় মুসল্লিদের নিয়ে এই নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান।

নামাজে উচালিয়া পাড়া গ্রামের সকল শ্রেণীর মানুষ এক কাতারে নামাজ আদায় করেছেন। এই মাঠে একসাথে অনেক মুসল্লি অংশ নিয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করা হয়।