
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাইয়ে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে ৯টি স্টল প্রদর্শিত হয়েছে। এসব স্টলে দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন। এছাড়া মেলায় নৌকায় সাজিয়ে রাখা হয়েছে নানা রকমের ফল ও সবজি। সেখানে রয়েছে ডুমুর, তরমুজ, পেঁপে, ডিম বেগুন, চাল কুমড়া, কাঁঠাল, গাজর, আনারস, লাউ, স্ট্রবেরি, পেয়ারা, করলা, ভুট্টা, তাল, কেশর, আলু ইত্যাদি।
মেলায় দর্শনার্থীদের নজর কাড়ে শস্যচিত্রে কালাই উপজেলার মানচিত্র। ধান, গম, মসুর কালাই, সূর্য মূখী বীজ ও ভুট্টা দিয়ে তৈরি করা হয়েছে এ মানচিত্র। মানচিত্রের ওপরে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। শস্য দানা দিয়ে উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন তৈরি করা হয়েছে
দর্শনার্থী সাহাবুদ্দিন বলেন, কৃষি প্রযুক্তি মেলা দেখতে এসেছি। মেলাটি দেখে অনেক সুন্দর লাগলো। এতে আমরা কৃষি সম্পর্কে কিছু জানতে পারলাম। আবার এখানে কৃষি সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। এ মেলা আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানাই।
উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার ষ্টলগুলি পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু মুনীশ চৌধুরী ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল ইসলামসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ১০০ জন কৃষকদের মাঝে ৫০০ কেজি ধান বীজ, ১ হাজার কেজি ডিএপি ও ১ হাজার কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...