
নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো.ইমন শেখ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।
বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গোপাডাঙ্গা গ্রমের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ইমন শেখ লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে গোপাডাঙ্গা গ্রামের শাহাদত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করে ইমন। তবে তার পরিবারের লোকজন মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে প্রতিদিনের মত ঘরে ঘুমাতে চলে যায়।
পরে বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্তায় তার মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...