
আধাঘণ্টা বিলম্ব ও ছাদ ভর্তি যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে রংপুরগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস (৭৭১)। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেন কম-বেশি ৩০ মিনিট বিলম্ব নিয়ে ঢাকা ছেড়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল ৯টা ১০ মিনিটে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ততক্ষণ পর্যন্ত রংপুর এক্সপ্রেসের রেক কোনো প্লাটফর্মে দেওয়া হয়নি। সেই সময় দেখা গেছে হাজারও মানুষ চাতক পাখির মতো লাইনের দিকে তাকিয়ে আছেন কখন রেক প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটা দেখার জন্য। অবশেষে ৯টা ১২ মিনিটে ৩ নাম্বার প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনের রেক দেওয়া হয়।
প্ল্যাটফর্মে রেক আসার কয়েক মিনিটের মধ্যেই ছাদে উঠতে শুরু করেন যাত্রীরা। এর মধ্যে যারা টিকিট সংগ্রহ করেছিলেন তারা ট্রেনের ভেতরে উঠেছেন অনেকটা কষ্টে। ভিড় ঠেলে যারা দরজা দিয়ে উঠতে পারছেন না তারা জানালা দিয়ে ওঠার চেষ্টা করছেন। অবশেষে সাড়ে ৯টার দিকে দেখা যায় পুরো ট্রেন ভর্তি হয়ে গেছে যাত্রীতে। ভেতরে বিন্দু পরিমাণ জায়গা নেই। প্রতি বগির ছাদে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী উঠছেন দেশের প্রধান স্টেশন থেকে।
ট্রেনের যাত্রী আজিজুর রহমান বলেন, ভেতের প্রচণ্ড গরম। পুরে কোচ মানুষে ভর্তি। কেউ যদি কোচের মাঝ থেকে ওয়াশরুমে যেতে চায়, তারও অন্তত ৫ মিনিট সময় লাগবে। ভোগান্তি হলেও ঈদযাত্রাটা অন্যরকম। সবাই তো বাড়িতেই যাচ্ছে মা-বাবার কাছে।
তিনি আরও বলেন, এতো ব্যবস্থাপনার মধ্যে এতো মানুষ কীভাবে স্টেশনে ঢুকলো সেটা বুঝলাম না। ট্রেন ভর্তি হাজারো মানুষ।
বিলম্ব ও ছাদে যাত্রী ওটা প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, উত্তরবঙ্গের ট্রেনগুলো দেরিতে আসার ফলে ট্রেনগুলো দেরিতে যায়। কারণ ঢাকায় আসার পর ট্রেনগুলোকে ওয়াশ করতে হয়, আরো অনেক কাজ করতে হয়। এ কারণেই ট্রেনগুলো বিলম্বে ছাড়ছে।
তবে ছাদে যাত্রী ওটা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ওই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী