
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর আড়াইটার দিকে রাজধানীর আকাশ মেঘ জমে। পৌনে ৩টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। সঙ্গে ঝড়ো দমকা হাওয়া।
এতে গরমের মধ্যে রোজাদাররা স্বস্তি পেলেও ভোগান্তিতে পড়েছে পথচারীরা। একই সঙ্গে রাজধানীর হকার তাদের মালামাল নিয়ে নিয়ে বিপাকে পড়েন।
পথচারী নিঝুম শিকদার বলেন, হঠাৎ এমন বৃষ্টিতে আটকে গেছি। বৃষ্টিতে একটি মার্কেটের সামনে দাড়ালেও যে ঝড়ো হাওয়া বইছে তাতেই সম্পূর্ণ ভিজে গেছি।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা দূর হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী