
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) হবে শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ স্মরণে স্মৃতিফলক। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে বুটেক্স সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদানের প্রেক্ষিতে স্মৃতিফলক স্থাপনের সিদ্ধান্ত হয়।
শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ স্মরণে স্মৃতিফলক স্থাপনে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ পেশ করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহবায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিনকে। সদস্য সচিব করা হয়েছে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেনকে।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার (এইচআর) মুহাম্মদ শরীফুর রহমান ও এক্রিডাইটেড ল্যাবের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ কবিরুল ইসলাম।
স্মৃতিফলক স্থাপন নিয়ে কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিন বলেন, স্মৃতিফলক কোথায় স্থাপন করা হবে, ডিজাইন কেমন হবে এসব ব্যাপারে খুব শ্রীঘ্রই মিটিং করে আমরা সিদ্ধান্ত নিবো। এরপর এটা সিন্ডিকেট সভায় যাবে। যেহেতু কমিটি গঠন করা হয়েছে এটা অবশ্যই হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী