• ছবিঘর ফিচার
  • নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ

নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

বিট পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি’ বক্তব্যকে সামনে রেখে রবিবার (১৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

এলাকায় শান্তি-শৃঙ্খলার রক্ষায় ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বক্তারা তাদের মতামত তুলে ধরেন। বিশেষ করে গরু চুরি, মাদক, জুয়া প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। তিনি কৃষকের গরু চুরি রোধে টহল পুলিশ আরো জোরদার করা হবে বলে আশ্বস্ত করেন।

তিনি মাদক, জুয়ার চাদাবাজির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান। চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট বিট পুলিশ অফিসারকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।