
শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল করিম(৪৫)নামে এক মধ্য বয়সী কৃষক বিদ্যুদায়িত হয়ে মৃত্যু হয়েছে।রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে আব্দুল করিম নিজের বেগুন ক্ষেতে সেচ দিতে নিজেরই বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এবং ঠিক ওই সময়ই অসাবধানতাবশত বিদ্যুদায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবিত ভেবে নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর পরিবারের লোকজন তাকে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক মৃত বলে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...