
খেটে খাওয়া মানুষের কাছে কম দামে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (১৯ মার্চ) রাজশাহী পুলিশ লাইনস-এ গরুর মাংস মাত্র ৬০০ টাকা কেজিতে বিক্রি কার্যক্রম চালায় আরএমপি।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম বলেন, ‘নগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না’ এ সংক্রান্ত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্যারের নজরে আসে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকারের নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন। খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন।
এরই ধারাবাহিকতায় উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস-এ প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়। এই গরুর মাংস সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষের কাছে বিক্রি করা হয়েছে। একজন সর্বোচ্চ ২ কেজি মাংস কিনতে পারবেন।
তিনি জানান, এটি চলমান কার্যক্রম। আগামী সপ্তাহে মাংস বিক্রি করা হবে। পরবর্তী সময়ে এই কার্যক্রমের ব্যপ্তি বৃদ্ধি করা হলে জানানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...