
রাজধানীর ৩০০ ফিট এলাকায় মিনি পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মঞ্জুরুল ইসলাম (৪০) নামে ভ্যানে থাকা এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) সকাল পৌনে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে একটার দিকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রুবেল জানান, আমরা নারায়ণগঞ্জের রান্ডি বাজার এলাকা থেকে কাপড় কিনে ছোট পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য গাজীপুর যাওয়ার পথে খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই ট্রাকে থাকা মনজুরুল ও ইসলাম নামের গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। আহত ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায়। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...