
শেরপুরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বলাইয়েরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ আলী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দুলাল উদ্দিন পীরসহ আর অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড় এলাকায় বেশকিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দীর্ঘদিন ধরে অবাধে বিক্রয় করে আসছে।
বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এ এলাকায় এসে মাদক কিনে নিয়ে যান। মাদক ব্যবসায়ী ও সেবীদের পদচারণায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেইসাথে এলাকার কৃষক পরিবারের স্কুল, কলেজপড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন।
তাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনের পর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...