
যশোরের শার্শায় জালিয়াতির মাধ্যমে দলিল করে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরালখালী গ্রামে। এঘটনায় আদালতে মামলা করেছে ভুক্তওভাগী পরিবার।
ঘটনার বিবরণে জানা যায়, শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়নের কেরালখালী মৌজায় আব্দুল গফফার মন্ডল ওরফে আব্দুস সালাম গফফার এর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি আর এস ৮৩নং খতিয়ান ফটোকপি দিয়ে বিগত ২০১৯ সালে জানুয়ারী মাসে খতিয়ানের অন্তর্ভুক্ত ২০৯১ দাগের ৩৭ শতক জমি থেকে ০৭ শতক জমি জালিয়াাত করে সম্পদলোভী জয়নাল আবেদীন গং পিতা মৃত আব্দুল কাদের ও আঃ রহিম গং পিতা মৃত আঃ রউফ প্রতিবেশী সরবানু স্বামী বাকি বিল্লাহ (ডাবলু) নামে অবৈধ দলিল করে। যাহার দলিল নং ৪৬৪ তাং ১৪/০১/২০১৯।
এ ঘটনা জমির মালিক জানতে পেরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোর এবং সিভিল/দেওয়ানী কোর্ট/আদালতে দেওয়ানী মামলা রজু করে। যার মামলা নং সিআর ০৩/২০ তাং ০৮/০১/২০২০। ধারা ৪০৬/ ৪২০/ ১০৯। এবং দেওয়ানী কোর্টে মামলা নং দেং ২৪/২০।
জালিয়াতকারীরা উক্ত ০৭ শতক জমি শক্তির জোরে হুমকি ধামকীর ভয় ভীতি দিয়ে দখলের চেষ্টা করে। মালিক আব্দুল গফফার মন্ডল বিষয়টি জানতে পেরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যশোর আদালতে গত ১৯/০২/২০২০ তাহিখে ১৪৪ ধারায় মামলা করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৮/০২/২০২০ তারিখে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। ২৮/০২/২০২০ তারিখে থানায় আদেশ গেলে ঐ তারখে জালিয়াতকারী আঃ রহিম, মাছুম এবং জয়নাল আবেদীন গং আদালতের আদেশ অমান্য করে জমি দখল করেছে।
এ নিয়ে এলাকায় এক চরম অশান্তি বিরাজ করছে বলে জানা গেছে। যে কোন মুহূর্তে অনাকাঙ্খিত ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...