
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ম্ভবরপুর থানা পুলিশ ফুটবল টিম বনাম সাতগাঁও মিলন টিমের খেলা অনুষ্ঠিত হয়।
সাতগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহানূরের সভাপতিত্বে ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
এসয়ময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা আক্তার রিনা, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান তালুকদার, লুৎফুর রহমান, ফতেপুর ইউপি আ.লীগের সাবেক সভাপতি শেখ আখলাকুর রহমান তালুকদার, সাতগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শেখ আব্দুস সামাদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল আলী তালুকদার, আলহাজ¦ জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফররুখ আহমদ, ডিজিটাল নূরানী মাদরাসার মুহতামিম শফিউল আলম, স্থানীয় সংগঠন হাওর জনপদের সভাপতি অব. সার্জেন্ট বাহা উদ্দিন আহমদ, মেরুয়াখলা মুমিনীয়া ফাজিল মাদরাসার শিক্ষক শেখ দিলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় পূর্ন সময়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ও সাতগাঁও মিলন টিম ১-১ গোল থাকায় খেলাটি ড্র হয় এবং পরবর্তীতে লটারির মাধ্যমে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ফুটবল টিমকে বিজয়ী ঘোষনা করা হয়, এসময় রেফারির দায়িত্ব পালন করেন শাহ আলম তালুকদার। পরে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে, খেলা শেষে উপজেলার অনন্তপুর গ্রামের ডিজিটাল নূরানী মাদরাসার উদ্যোগে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিকসহ এলাকার ১০ জন গণ্যমান্য ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল নূরানী মাদরাসার সার্বিক সহযোগিতায় ও আনিকা ডায়াগনোস্টিক সেন্টার ও ডক্তর’স চেম্বারের বাস্তবায়নে শিক্ষার্র্থী ও কিশোর কিশোরীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...