
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে যশোর শহরের বেলতলা ঘোষ ডেয়ারীর সামনে থেকে ৩২ পিস সোনার বারসহ শহীদুল ইসলাম(৩০) এবং সুমন হোসেন(২৮) নামের দুই স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। এ সময় সোনা পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
জব্দকৃত সোনার ওজন প্রায় ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।
আসামীদের বাড়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩০) ও জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার(১৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে যে, বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে দুই পাচারকারী একটি প্রাইভেটকার যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। খবর পেয়ে ডিবি পুলিশ যশোর শহরের বেলতলা নামক স্থানে অবস্থান করতে থাকে। কিছুক্ষণ পর প্রাইভেটকারটি ডিবি পুলিশের লক্ষ্যবস্তুর মধ্যে চলে আসে। পরে গাড়ীটির গতিবিধি লক্ষ্য করে গাড়ী সহ আসামীদেরকে ধরে ফেলে। পরে প্রাইভেটকার তল্লাশী করে কসটেপ দিয়ে পেঁচানো দুটি প্যাকেট হতে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে যশোর ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...